নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদদের এনডিএ যোগদানের জল্পনার আবহে দলেরই সাংসদ মহুয়া মৈত্র প্রকাশ্যে কড়া প্রতিক্রিয়া জানালেন। বিশেষ করে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছেন তিনি।
সূত্রের খবর , সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানের পর থেকে তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনা আরও জোরালো হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তৃণমূলের একাধিক সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই মর্মে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়েছেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট সাংসদদের অধিকাংশের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে যদি কোন সাংসদ এনডিএ-তে যোগ দিতে চান, তাহলে তাদের আগে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। পরে ইউসুফ পাঠানকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন মহুয়া মৈত্র লেখেন, "ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা একজন প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে আরও দৃঢ় অবস্থান প্রত্যাশিত"।
তিনি দাবি করেন, বহরমপুরের মানুষ ইউসুফ পাঠানকে বিপুল ব্যবধানে জয়দান করেছেন এবং সেই জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো উচিত। তবে এই বিষয় নিয়ে ইউসুফ পাঠান এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনোরকম প্রতিক্রিয়া জানাননি। এনডিএ-তে যোগদানের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা