নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যে বিজেপি সরকার গঠনের পরও ক্ষোভ কাটছে না দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে প্রকাশ্যেই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। নিজেকে উত্তরবঙ্গে বিজেপির উত্থানের অন্যতম কারিগর দাবি করে তার বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
শনিবার দিনহাটায় এক কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনন্ত মহারাজ। একই সময়ে শিলিগুড়ির উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তা ও বিজেপি নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। সেই বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অনন্ত মহারাজের বক্তব্য, ' বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে এসেছি। উত্তরবঙ্গেও আমি এনেছিলাম। এখন সরকার হয়েছে। কুত্তাকে পোছে, আমাকে পোছে না। আমার সঙ্গে শুধু নানারকম কথাবার্তা বলে অন্য প্রোপাগান্ডা করে। আমি কাকে বিশ্বাস করব এখন?'
একই সঙ্গে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিতর্কিত ভাষাতেও মন্তব্য করেন। তবে এটাই প্রথম না এর আগেও একাধিকবার বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অনন্ত মহারাজ। রাজ্যে সরকার গঠনের পরও তাকে বিজেপির বড় সাংগঠনিক বা প্রশাসনিক কর্মসূচিতে খুব একটা দেখা যায়নি। বরং তিনি নিজের গ্রেটার কোচবিহার সংগঠনের কর্মসূচিতেই বেশি সক্রিয় রয়েছেন।
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়
ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুরু নতুন পথ
অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাসের মেলায় নিরাপত্তা সহ একাধিক প্রস্তুতি প্রশাসনের
পুস্পস্তবক সহ গান স্যালুট দিয়ে জানানো হলো শেষ শ্রদ্ধা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
মমতার শিবির ছাড়লেন তপন দাশগুপ্ত
শক্তিপুর থানায় হাজিরা দেন হুমায়ুন কবীর
বিহারের সঙ্গে মহিলার যোগসূত্রের সন্দেহ রয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের