নিজস্ব প্রতিনিধি , কাবুল - টি টোয়েন্টি বিশ্বকাপে কিছুই করতে পারেনি আফগানিস্তান। সুপার ৮ পর্বেও পৌঁছাতে পারেনি তারা। এরপর থেকেই জল্পনা ছিল দলে কোনো বদল হতে পারে। তবে এবার তার উত্তর মিলল। সঙ্গে কাটল সমস্ত জল্পনা। অধিনায়কের পদ থেকে ছাঁটাই করা হল আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার রশিদ খানকে। বদলে চেনা তারকাকেই দায়িত্ব দিল টিম ম্যানেজমেন্ট।
সূত্রের খবর , নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তারকা ব্যাটার ইব্রাহিম জাদরানকে। ১৩ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা। সেখানে অধিনায়ক হিসাবে দেখা যাবে ইব্রাহিম জাদরানকে। এছাড়াও বেশকিছু বদল হয়েছে আফগান দলে। ফজলহক ফারুকি, গুলবাদিন নায়েব ও মহম্মদ ইশাককেও বাদ দেওয়া হয়েছে দল থেকে।টি-টোয়েন্টির সঙ্গে তারা ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন। তাদের বদলে টি-টোয়েন্টি দলে এসেছেন নুর রহমান, শরফুদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।
উল্লেখ্য , আগামী ১৩ থেকে ১৭ ই মার্চ অবধি তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২৫ শে মার্চ অবধি রয়েছে ওয়ান ডে সিরিজ। ঐতিহাসিক শারজাহ ও দুবাই স্টেডিয়ামেই হবে ম্যাচগুলো। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এখন খেলাধুলা সম্পূর্ণ বন্ধ সেখানে। শ্রীলঙ্কার অবস্থাও ভীষণই খারাপ ছিল বিশ্বকাপে। শেষটা ভাল করতে পারেনি তারা। তাই তাদের দলেও একাধিক বদলের সম্ভাবনা আছে। এরই মধ্যে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন সনথ জয়সূর্য।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের