নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - চতুর্থ দিন লাঞ্চের আগে গুরুতর সমস্যায় ভারত। ৫০০ রানের ওপর লিড ছাড়াল দক্ষিণ আফ্রিকার। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে ছিল প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকার বর্তমান রান ৭০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২০। ৫০৮ রানে এগিয়ে টেম্বা বাভুমাদের দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে রিকলটন ৩৫ , মার্করাম ২৯ রানে সাজঘরে ফেরেন। এক নম্বরে ব্যাট করতে নেমে এখনও ব্যাটিং করছেন ট্রিস্তান স্ট্যাবস। বাভুমা ৩ রানে ফেরেন। টনি ডে জর্জি ৪৯ রানে জাদেজার শিকার হন। বর্তমানে পিচে রয়েছেন স্ট্যাবস ও উইয়ান মুলডার। ৬০ রানে অপরাজিত স্ট্যাবস। ২৯ রানে খেলছেন মুলডার। ৩ টি উইকেট নিয়েছেন জাদেজা। ১ টি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। শতরান করেন মুথুসামি। অসম্ভব ভাল সঙ্গ দেন মার্কো জানসেন। জবাবে ব্যাটে নেমে অর্ধ শতরান করেন যশস্বী। ৫৮ রান করেন তিনি। কেএল রাহুল ২২ রানেই প্যাভিলিয়নে ফেরেন। একের পর এক উইকেট ছুঁড়ে দিলেন ভারতীয়রা। সাই সুদর্শন , ধ্রুব জুরেল , ঋষভ পন্থরা। দ্বিতীয় বলেই ছক্কা মারেন তিনি। এরপর উইকেট ছেড়ে বেরিয়ে অযথা শট মারতে গিয়ে মার্কো জানসেনের হাতে নিজেকে সমর্পণ করলেন। সেখানেই তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার একদিকে তিনিই দলের অধিনায়ক। তাই পন্থের এই গাছাড়া মনোভাব মানতে নারাজ সকলেই।
জাদেজা ৬ , নীতিশ কুমার রেড্ডি ১০ করেন। এরপর পিচে সময় কাটান ওয়াশিংটন সুন্দর। ৪৮ করেন ভারতীয় অলরাউন্ডার। এরপর পিচে এসে বোলারদের নাজেহাল করেন কুলদীপ যাদব। ১৩৩ বল খেলে পরেরটায় আউট হন। ঠিক এই কাজটাই করা দরকার ছিল বাকিদের। ফলো অন পেরিয়ে গেছে ভারত। ৬ উইকেট নিয়েছেন জানসেন। ৩ টি নিয়েছেন হারমার। ১ টি পেয়েছেন কেশব মহারাজ। ব্যাটে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ২২ রানে বিনা উইকেটে তারা। হাতে রয়েছে ১০ টি উইকেট।
প্রথম দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ রানে দক্ষিণ আফ্রিকা ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শুরু থেকেই সমস্যায় ছিল ভারত। মুথুসামি, কাইল ভেরেনির উইকেট তোলার রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা। অর্ধ শতরানের কিছুটা আগে জাদেজাকে এগিয়ে মারতে গিয়ে স্টাম্প আউট হন ভেরেনি। ৪৫ করেন তিনি। এখান থেকে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও ব্যর্থ ভারত।
ব্যাটে নেমে আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন পেসার মার্কো জানসেন। বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়েছেন। সামনে বল পরলেই তুলে মারছেন। মুথুসামিকে ভরসা যোগান। নিজে অর্ধ শতরান করেন। অন্যদিকে প্রথম টেস্ট শতরান করেন মুথুসামি। ৫৭ বলে ৫১ রানে খেলছেন জানসেন। মুথুসামি খেলছেন ১০৭ রানে। ১০ টি চার সহ ২ টি ছক্কা মারেন তিনি। উল্লেখ্য , টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
জসপ্রীত বুমরার বলে এইডেন মার্করামের ক্যাচ ফেলেন কেএল রাহুল। যদিও ৩৮ রানে বুমরার বলে সাজঘরে ফেরেন। এরপর রায়ান রিকলটনকে ফেরান কুলদীপ যাদব। এরপর মাঝখানে বেশ কিছুক্ষণ স্টাবস বাভুমার পার্টনারশিপে নাজেহাল হয়ে পরে ভারত। স্টাবসকে ৪৯ রানে ফেরান কুলদীপ যাদব। ৪১ রানে বাভুমাকে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর টনি ডে জর্জিকে ফিরিয়ে দেন মহম্য সিরাজ। মুলডার করেন ১৩ রান। তার উইকেটও ঝুলিতে ভোরেন চায়নাম্যান।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের