নিজস্ব প্রতিনিধি , পার্থ - বেন স্টোকসের আগুন বোলিংয়ের দাপটে প্রথম দিনেই ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস ইংল্যান্ড করে মাত্র ১৭২ রান। নেপথ্যে মিচেল স্টার্কের ৭ উইকেট। জবাবে ৫ উইকেট নেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন ন্যথান লায়ন। দ্বিতীয় ইনিংস শুরুতে মুখ থুবড়ে পরেছে ইংল্যান্ড।
দ্বিতীয় দিনের শুরুতে লায়নকে প্যাভিলিয়নে ফেরান ব্রাইডন কার্স। ৩ টি উইকেট নিয়েছেন তিনি। এরপর ব্যাটে নেমেছে ইংল্যান্ড। শুরুতেই জ্যাক ক্রলিকে কট অ্যান্ড বোল্ড আউট করেন মিচেল স্টার্ক। এরপর পিচে জুটি গড়েন বেন ডাকেট , অলি পোপ। তবে ২৮ রানে ডাকেটকে তুলে নেন স্কট বোল্যান্ড। এরপর পোপকে তুললেন বোল্যান্ড। ব্রুককে খালি হাতে ফেরান তিনি। রুটকে ফের নিজের শিকার বানালেন স্টার্ক।
ব্যাটে নেমে অভিষেক হওয়া ওয়েদারার্ল্ডকে ২ বলের মধ্যেই সাজঘরে ফেরত পাঠান জফ্রা আর্চার। লাবুসেন করেন ৯ রান। তিনিও আর্চারের শিকার হন। ১৭ রানে ব্রাইডন কার্সের শিকার হন স্মিথ। এরপর উসমান খোয়াজাকে তুলে নেন কার্স। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ উড়িয়ে দেন বেন স্টোকস। হেড , গ্রিন , ক্যারি , স্টার্ক সহ স্কট বোল্যান্ডকে তুলে নেন স্টোকস। আর্চার নিয়েছেন ২ টি উইকেট। কার্স নিয়েছেন ২ টি।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লাভের লাভ হয়নি ইংল্যান্ডের। অলি পোপ অর্ধ শতরানের দোরগোড়ায় সাজঘরে ফিরলেন। দুই ওপেনারকে তুলে নেন স্টার্ক। পোপ শিকার হন ক্যামেরন গ্রিনের। এরপর অন্যতম সেরা রুটকে খালি হাতে ফেরত পাঠান স্টার্ক। হ্যারি ব্রুক করেন অর্ধ শতরান। ৫২ করেন তিনি। অধিনায়ক বেন স্টোকসকেও তুলে নেন স্টার্ক।
এরপর জেমি স্মিথ ইংল্যান্ডকে কিছুটা ভরসা যোগায়। তবে ৩৩ রানে তাকে সাজঘরে পাঠায় মিচেল স্টার্ক। এরপর আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ২ উইকেট নিয়েছেন অভিষেক হওয়া ব্রেণ্ডন ডগেট। এছাড়া ১ টি করে উইকেট পান ক্যামেরন গ্রিন।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...