নিজস্ব প্রতিনিধি , অ্যাডিলেড - বাজবল নীতিতে কোনো লাভ হয়নি ইংল্যান্ডের। ২৫ দিনের অ্যাশেজ সিরিজে মাত্র ১১ দিনেই ফয়সালা। অস্ট্রেলিয়ার কাছে দুরমুশ হয়েছে ইংল্যান্ড। অতিথি আপ্যায়ন এইভাবে হবে তার আন্দাজ ছিল না ক্রিকেটমহলের। টানটান অ্যাশেজ নয় , একপেশে জয় পেল অস্ট্রেলিয়া। এই লজ্জার হারের পর অজি সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হয়েছেন বেন স্টোকসরা।
অজি মিডিয়া ‘দ্য ওয়েস্ট স্পোর্ট’ লিখেছে, "বাজবলের স্নেহময় স্মৃতি। যা ২০২৫ সালের ২১ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে প্রয়াত হয়েছে। ব্রেন্ডন ম্যাকালাম ও বেন স্টোকস গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মাত্র তিনটি ম্যাচ ও ১১ দিনের ক্রিকেটে অ্যাশেজ জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শান্তিতে ঘুমাও বাজবল।"
ম্যাচের পর অস্ট্রেলিয়া একধরণের বিশেষ উদযাপনে মেতে ওঠে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকে একটি সাদা রঙের রনবল লেখা টি-শার্ট পরে বেরিয়ে আসে। যেখানে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু রোনাল্ড ম্যাকডোনাল্ডের একটি কার্টুন আঁকা ছিল। শুধু তাই নয় , সোশ্যাল মিডিয়াজুড়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মিম। বাজবলের সমাধির পাশে হাসছেন অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের দুই কাণ্ডারি ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক।
১৮৮২ সালের ২৯ আগস্ট। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়ের পর এক ব্রিটিশ সংবাদপত্রে বিদ্রূপ করে লেখা হয়, 'ইংলিশ ক্রিকেটের দেহ দাহ করে ছাই অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে।' এই লাইনটির মধ্যেই লুকিয়ে রয়েছে অ্যাশেজ সিরিজের জন্ম ইতিহাস। ১৮৮৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ইংল্যান্ড। সেই সময় ব্রিটিশ সংবাদমাধ্যম লেখে, অ্যাশেজ ফিরিয়ে আনতে যাচ্ছে আইভো ব্লাইয়ের দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। সেই জবাব কি ফের দিতে পারবে ইংল্যান্ড? সবটাই সময়ের অপেক্ষা।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের