69d5168d3ed25_WhatsApp Image 2026-04-07 at 20.04.17
এপ্রিল ০৭, ২০২৬ রাত ০৯:১৫ IST

অদম্য ইচ্ছাশক্তির জয় ! বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন ওড়িশার পায়েল নাগ

নিজস্ব প্রতিনিধি , পাটায়া - শারীরিক প্রতিবন্ধকতা যে কখনও কোনো মানুষের অগ্রগতির পথে বাধা হতে পারে না ,তার জীবন্ত প্রমাণ পায়েল নাগ।  মাত্র আঠারো বছর বয়সে ব্যাংককের ওয়ার্ল্ড আর্চারি প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জিতে বিশ্বজুড়ে ইতিহাস গড়লেন তিনি। জীবনের এই প্রতিকূলতাকে তুচ্ছ করে বিশ্বের প্রথম চার হাত-পা বিহীন তিরন্দাজ হিসেবে আন্তর্জাতিক শিরোপা অর্জন করেন পায়েল নাগ। তিনি প্রমাণ করেছেন, মনের জোর আর শক্তি থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব হয়।

ওড়িশার বালঙ্গীর জেলার এক সাধারণ পরিবারে জন্ম গ্রহণ করেন পায়েল। ছোটোবেলা থেকেই তার জীবন ছিল চরম সংগ্রামের। ২০১৫ সালে মাত্র পাঁচ বছর বয়সে তিনি এক দুর্ঘটনার শিকার হন। উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এত কম বয়সেই চারটি হাত-পা হারান পায়েল নাগ। এই ঘটনায় তাঁর শৈশবের স্বাভাবিক ছন্দ সম্পূর্ণ হারিয়ে যায়।এরপর পায়েল একটি অনাথ আশ্রমে বড় হতে থাকেন। তবে শৈশবের এই চরম প্রতিকূলতার মাঝেও তিনি নিজের আত্মবিশ্বাস কখনো হারাননি।

অনাথ আশ্রমে থাকাকালীন সময় কাটানোর জন্য পায়েল মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেন। তাঁর আঁকা এই সুন্দর ছবিগুলোকে দেখেই কোচ কুলদীপ বেদওয়ান পায়েলের একাগ্রতা লক্ষ্য করেন। তিনি পায়েলকে কাটরার স্পোর্টস কমপ্লেক্সে আর্চারি শেখানোর জন্য নিয়ে যান। কৃত্রিম অঙ্গ আর কাঁধের বিশেষ কৌশলে ক্রমশ তিনি তির চালানো শেখেন। এখন দাঁত দিয়ে ধনুকের ছিলা টেনে তিনি নিখুঁত লক্ষ্যভেদ করতে পারেন। এইভাবেই জীবনের এক নতুন দিশা খুঁজে পান পায়েল নাগ।

২০২৫ সালে জাতীয় স্তরে দুর্দান্ত পারফরমেন্সের দ্বারা দেশের সাধারণ মানুষের নজর কাড়লেন পায়েল। জয়পুরে অনুষ্ঠিত জাতীয় প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে তিনি দুটি স্বর্ণপদক জয় করেন। এরপর দিল্লির খেলো ইন্ডিয়া প্যারা গেমসে তিনি রুপো জিতে নিজের প্রতিভার প্রমাণ দেন। একই বছরে দুবাইয়ের এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্তরের দিকে এগিয়ে গেলেন।

এরপর ২০২৬ সালের ৪ই এপ্রিল ব্যাংককের মাটিতে ইতিহাস গড়লেন পায়েল নাগ। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের ফাইনালে বিশ্বের এক নম্বর তিরন্দাজ শীতল দেবীকে হারিয়ে ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক জিতলেন তিনি। এছাড়াও একই প্রতিযোগিতায় পায়েল দলীয় বিভাগেও স্বর্ণপদক অর্জন করেছেন। বর্তমানে তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পায়েলের এই সাফল্য তাঁরই মতো  প্রতিবন্ধক অসংখ্য মানুষের কাছে এক বিশাল অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে।

“মনে যদি ইচ্ছা থাকে জীবনে সফল হওয়ার, তাহলে কোনো বাধাই কাউকে আটকাতে পারে না।”

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের