নিজস্ব প্রতিনিধি , দুবাই - মাঠে নামলেই নজির। তিনি রেকর্ডের পিছনে নয় , রেকর্ড তাকে ধাওয়া করেন। ফের এমনই কাণ্ড ঘটালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ৯৫০ গোলের দরজা পার করলেন পর্তুগিজ তারকা। ১০০০ হতে আর বাকি মাত্র ৫০। ৪০ বছর বয়সে এসেও ১০০০-এর স্বপ্নপূরণ করতে মরিয়া রোনাল্ডো।
শনিবার রাতে আল হাজেমের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় আল নাসের। ২৫ মিনিটে জাও ফেলিক্স গোল করেন। তবে ৮৮ মিনিটে সতীর্থের বাড়ানো পাস থেকে অনবদ্য একটি ফ্লিকে জালে বল জড়িয়ে দেন সিআরসেভেন। চলতি মরশুমে সৌদি প্রো লিগে এটি রোনাল্ডোর ষষ্ঠ গোল। সব মিলিয়ে এ বছরের সপ্তম গোল আল নাসেরের জার্সিতে।
রোনাল্ডোর ফুটবল কেরিয়ার শুরু দেশের ক্লাব স্পোর্টিং লিসবনে।সেখানে মাত্র ৫ টি গোল করেছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইইউনিটেডে শুরু হয় তার রোনাল্ডো হয়ে ওঠার যাত্রা। স্পেনের রিয়াল মাদ্রিদে প্রতিষ্ঠিত রোনাল্ডো হিসেবে রাজত্ব করেছেন। এরপর ২০১৮-১৯ মরশুমে ইতালির জুভেন্টাসে গিয়েও ভেল্কি দেখিয়েছেন।
ফের ভাগ্য তাকে নিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডে। দলের জন্য তেমন কিছু করতে না পারলেও ব্যক্তিগত বেশ কিছু নজির গড়েছেন। যখন হঠাৎই ফের রিয়াল মাদ্রিদে আসার জল্পনা তুঙ্গে তখনই সকলকে চমকিত করে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন। এই ক্লাবের জার্সিতে অজস্র ভাল ম্যাচ খেলেছেন। বলাবাহুল্য , নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন। আল নাসেরের হয়ে ১০৬ টি গোলও সেরে ফেললেন রোনাল্ডো। রিয়ালের হয়ে করেছেন ৪৫০ , ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রয়েছে ১০১ টি গোল। জুভেন্টাসের হয়েও ১০০ পার করেছেন। পেয়েছেন ১০১ টি গোল।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের