নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দীর্ঘ জটিলতার পর অবশেষে চেনা ছন্দে ফিরতে চলেছে আইএসএল। সোমবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর উপস্থিতিতে ক্লাব প্রতিনিধি এবং ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইএসএল অংশগ্রহণকারী দলগুলিকে লীগ আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। একটি যৌথ কমিটি গঠন করা হবে। যেখানে ক্লাব এবং ফেডারেশনের প্রতিনিধিরা থাকবেন। নবগঠিত কমিটিই লীগ পরিচালনার দায়িত্ত্ব নেবে। আগামী ১৫ জুনের মধ্যেই এই কমিটি গঠন হবে বলে জানা গেছে। পাশাপাশি প্রত্যেকটি ক্লাব প্রতি মরশুমে ১.১ কোটি টাকা ফেডারেশনকে দেবে। ১৪টি ক্লাবের থেকে ফেডারেশনের মোট আয় দাঁড়াবে বার্ষিক প্রায় ১৫.৪ কোটি টাকা। যেখানে জিনিয়াস স্পোর্টস বছরে ১২.৪ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
সূত্রের খবর, বিগত কয়েক দিন ধরে জিনিয়াস স্পোর্টসের প্রস্তাবিত পরিকাঠামো পছন্দ হচ্ছিল না ক্লাবগুলির। তার জেরে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, জিনিয়াস স্পোর্টসকে পুরোপুরি বাদ দেওয়া যাবে না। তারা টুর্নামেন্টের তথ্য, প্রযুক্তি এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ করবে। তবে সম্পূর্ণ বাণিজ্যিক কাঠামো তাদের হাতে থাকবে না। স্পনসরশিপ, মিডিয়া স্বত্ব এবং অন্যান্য বাণিজ্যিক অধিকার আলাদা করে দেখা হবে। ফলে ক্লাবগুলি নিজেদের মতো আয় বাড়াতে পারবে।
এখনও সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে আইএসএল আবার পুরনো ছন্দে ফিরছে। বিগত কয়েক বছরের অস্থিরতা কাটছে এবারের আইএসএলে। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী চার বছর আইএসএল পরিচালনার দায়িত্ব যৌথভাবে সামলাবে ফেডারেশন ও ক্লাবগুলি।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা