নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ১২ বিলিয়ন ডলারের সোনা বিক্রি করেছে বলে দাবি করা হয়েছে। যা খারিজ করেছে কেন্দ্র ও আরবিআই। বুধবার সরকারি ভাবে জানানো হয়, এই দাবি সঠিক নয়। আরবিআই জানিয়েছে, তাদের সোনার মজুত অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনার অংশও বেড়েছে বলে দাবি করা হয়েছে।
প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশীদারিত্ব বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষে যেখানে এই হার ছিল ১৩.৯২ শতাংশ। যা ২০২৬ সালের ৩১ মার্চ তা বেড়ে হয় ১৬.৭০ শতাংশ। ২২ মে পর্যন্ত সেই হার আরও বেড়ে ১৬.৮৫ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি দেশে সংরক্ষিত সোনার পরিমাণও বেড়েছে। বর্তমানে আরবিআইয়ের মোট সোনার ৭৭ শতাংশ দেশেই সংরক্ষিত রয়েছে।
আরবিআই স্পষ্ট জানিয়েছে, তাদের সোনার ভান্ডারে কোনও রকম ঘাটতি হয়নি। কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের কাছে ৮৮০.৫২ টন সোনা মজুত রয়েছে। সাধারণ মানুষকে জল্পনা বা অনুমাননির্ভর প্রতিবেদনের বদলে আরবিআইয়ের প্রকাশিত সরকারি তথ্যের উপর ভরসা করার পরামর্শও দেওয়া হয়েছে।
বাজারে দেখা গেল রুপোর দামে পরিবর্তন
গতকালের তুলনায় আজ বাড়ল দাম
প্রথম ভারতীয় জুডোকা হিসেবে কমনওয়েলথে সোনা, কঠিন সময় পেরিয়ে ইতিহাস ত্রিপুরার মেয়ের
বাজারে রুপোর বর্তমান মূল্য জেনে নিন একনজরে
গতকালের তুলনায় আজ দাম কমেছে
আজ সোনার দামে সামান্য বৃদ্ধি
এক নজরে দেখে নিন নতুন রেট
গতকালের তুলনায় আজ বদলেছে রুপোর দাম
গতকালের তুলনায় আজ ঊর্ধ্বমুখী সোনার দাম
গতকালের তুলনায় আজ কিছুটা বেড়েছে সোনার বাজারদর
গতকালের তুলনায় আজ রুপোর দামে হালকা ঊর্ধ্বগতি
রুপোর সর্বশেষ দাম জেনে নিন
গয়না কিনতে গেলে বাড়তি খরচ
নতুন বাজারদর দেখে পরিকল্পনা করুন
আজ রুপোর দামে সামান্য পতন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের