নিজস্ব প্রতিনিধি , আগরতলা - কমনওয়েলথ গেমসে ভারতের জুডো ইতিহাসে নতুন নজির গড়েছেন অস্মিতা দে। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতে দেশের প্রথম জুডোকা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। তবে এই সাফল্যের পথ ছিল কঠিন। বাবাকে হারানোর শোক, আর্থিক লড়াই-সহ নানা বাধা পেরিয়েই সোনার পদক জিতেছেন অস্মিতা।
দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার সাধারণ পরিবারে বড় হয়েছেন অস্মিতা। তাঁর বাবা অর্জুন কুমার দে সাইকেল সারানোর দোকানে কাজ করতেন। ছোট থেকেই অভাব ছিল পরিবারের নিত্যসঙ্গী। স্ত্রী ও ৪। সন্তানকে নিয়ে সংসার চালাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁর বাবাকে। তবে সেই পরিস্থিতিও অস্মিতার স্বপ্ন থামাতে পারেনি। শৈশবে জুডো নয়, অ্যাথলেটিক্স দিয়েই শুরু হয়েছিল তাঁর ক্রীড়া জীবন। ৮০০ মিটার দৌড়ে অংশ নিতেন তিনি।
পরে বেলোনিয়া বিদ্যাপীঠ কোচিং সেন্টারে বীনা দেবনাথের কাছে প্রশিক্ষণ নেন। এরপর ত্রিপুরা স্পোর্টস স্কুলে মানিক লাল দেবের কাছে জুডোর হাতেখড়ি হয়। ধীরে ধীরে নিজের প্রতিভার জোরে জায়গা করে নেন জাতীয় স্তরে। এরপর ভোপালের সাই কেন্দ্রে যোগ দেন অস্মিতা। সেখান থেকেই নির্বাচিত হন টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্পের জন্য। কঠোর অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর জন্য। ৪৮ কেজি বিভাগে একের পর এক প্রতিযোগিতায় সাফল্য পেতে থাকেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চেও নিজের পরিচয় তৈরি করেছেন অস্মিতা। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, জুনিয়র এশিয়া কাপে সোনা ও এশিয়ান ওপেনে রুপো জিতেছেন তিনি। একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই জুডোকা।তবে কমনওয়েলথের কয়েক মাস আগে জীবনে বড় ধাক্কা আসে। গত ডিসেম্বরে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় তাঁর বাবার। প্রিয়জনকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অস্মিতা। কিন্তু সেই কঠিন সময়েই তাঁকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবন সংগ্রাম।
অস্মিতা জানান, রোনাল্ডো তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। ছোট বয়সেই বাবাকে হারিয়েও কীভাবে তিনি বিশ্বের সেরা ফুটবলার হয়েছেন, সেই গল্প তাঁকে সাহস দিয়েছে। রোনাল্ডোর জীবন নিয়ে পড়াশোনা করেছেন ও একাধিক তথ্যচিত্র দেখেছেন বলেও জানিয়েছেন তিনি। অস্মিতার কথায়, রোনাল্ডোর কঠিন পরিস্থিতি মোকাবিলার মানসিকতাই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। বাবাকে হারানোর কষ্ট ভুলে আবার জুডোর ম্যাটে ফিরেছিলেন তিনি। সেই প্রত্যাবর্তনের ফলই কমনওয়েলথের সোনার পদক।
আজ সোনার দামে সামান্য বৃদ্ধি
এক নজরে দেখে নিন নতুন রেট
গতকালের তুলনায় আজ বদলেছে রুপোর দাম
গতকালের তুলনায় আজ ঊর্ধ্বমুখী সোনার দাম
গতকালের তুলনায় আজ কিছুটা বেড়েছে সোনার বাজারদর
গতকালের তুলনায় আজ রুপোর দামে হালকা ঊর্ধ্বগতি
রুপোর সর্বশেষ দাম জেনে নিন
গয়না কিনতে গেলে বাড়তি খরচ
নতুন বাজারদর দেখে পরিকল্পনা করুন
আজ রুপোর দামে সামান্য পতন
বাজারে রুপোর দাম কিছুটা কমেছে
দেখে নিন সর্বশেষ বাজারদর
নতুন কোনো মূল্য পরিবর্তন নেই
বাজারে নেই কোনো দামের হের ফের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের