নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত রবিবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিরা। এবার আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জয়শঙ্কর। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র সঙ্গে বৈঠক করতে পারতেন তিনি।
সূত্রের খবর, আগামী ৪ ফেব্রুয়ারি বিরল খনিজ (ক্রিটিকাল মিনারেলস) সরবরাহ সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক আয়োজন করছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। সেই বৈঠকেই যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে উপস্থিত থাকবেন একাধিক মার্কিন কর্তা। জয়শঙ্করের এই আমেরিকা সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
উল্লেখ্য, গত রবিবারের বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, “মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে।“ তবে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা, তা জানা যায়নি। গত বুধবার মোদির প্রশংসা করে ট্রাম্প জানান, “মোদির সঙ্গে আমার সম্পর্ক সুমধুর। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। মোদি দারুণ একজন নেতা। শীঘ্রই আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি করতে চলেছি।“
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের