6a25b74c4b0cd_IMG_20260607_235229
জুন ০৮, ২০২৬ রাত ১২:০৪ IST

ভোটের পর ইটভাটায় হামলা, ৩০ লক্ষ টাকার ইট লুট! শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে ফের চাপে অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের বিতর্কের কেন্দ্র উঠে এলেন অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত মামুন শেখ। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা, ভাঙচুর এবং প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ তুলে আবারও পুলিশের দ্বারস্থ হয়েছেন ইট ব্যবসায়ী শুভেন্দু মণ্ডল। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি অনুব্রত সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছেন।

অভিযোগকারী শুভেন্দু মণ্ডলের দাবি , ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পুনরায় ক্ষমতায় ফেরার পর তার ইটভাটায় হামলা চালানো হয়। শুভেন্দু মণ্ডলের অভিযোগ , অনুব্রত মণ্ডলের নির্দেশে এবং মামুন শেখের নেতৃত্বে একদল দুষ্কৃতী ভাটায় চড়াও হয় ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, হামলাকারীরা প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু মণ্ডলের বক্তব্য, ঘটনার পর ওই বছরে অনুব্রত মণ্ডল, মামুন শেখসহ মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু সে সময় পুলিশের তরফ থেকে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে তার অভিযোগ।

রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর নিরপেক্ষ তদন্তের আশায় ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু মন্ডল। তার দাবি, এবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল, মামুন শেখ বা অন্য অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের