69dde2b6df1b6_WhatsApp Image 2026-04-14 at 12.09.47
এপ্রিল ১৬, ২০২৬ বিকাল ০৬:৩৫ IST

সূচ সুতোয় সাফল্যের গল্প ! বীরভূমের পদ্মশ্রী জয়ী তৃপ্তি মুখোপাধ্যায়ের অনুপ্রেরণার যাত্রা

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বাংলার লোকশিল্পের আঙিনায় এক নতুন ইতিহাস গড়লেন শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। সূচ-সুতোকে হাতিয়ার করেই  জীবনের মোড় ঘুরিয়ে 'পদ্মশ্রী' সম্মান পান তিনি। দীর্ঘদিনের পরিশ্রমের দ্বারা বিলুপ্তপ্রায় কাঁথা স্টিচকে বিশ্বদরবারে পৌঁছে দিয়ে নিজের পরিচয় গড়লেন তৃপ্তি মুখোপাধ্যায়। একইসাথে প্রান্তিক নারীদের স্বনির্ভর হওয়ার এক নতুন পথ দেখিয়েছেন তিনি। অভাবের সংসারে থেকেও তার এই বিশ্বজয় প্রমাণ করে যে কাজের মেধা আর লক্ষ্য স্থির থাকলে কোনো বাধাই বড় হয় না।

তৃপ্তি মুখোপাধ্যায়ের জন্ম আর বেড়ে ওঠা বীরভূমের এক সাধারণ পরিবারে। ছোটোবেলা থেকেই অভাব আর বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই কেটেছে তাঁর জীবন। তৃপ্তির প্রথাগত শিক্ষার সুযোগ না থাকলেও, নিজের শৈল্পিক দক্ষতাকে ক্রমশ বৃদ্ধির দিকে নজর করেছিলেন। বিয়ের পর পরিস্থিতির চাপে পড়ে সংসারের হাল ধরতে হয় তৃপ্তিকে। সংসারের দায়িত্ব সামলাতে আর্থিক উপার্জনের জন্য আর কাঁথা শিল্পকে বাঁচাতে তিনি সেলাইয়ের কাজ শুরু করেন। তবে সেই সময়ে গ্রামীণ পরিবেশে একজন নারীর পক্ষে ঘর থেকে বেরিয়ে পেশাদারভাবে কাজ করা ছিল অত্যন্ত কঠিন।

কাজের শুরুতে তৃপ্তিকে কাঁচামালের অভাবের জন্য বড় সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি অনেক সময় কঠোর পরিশ্রমের পরও উপযুক্ত পারিশ্রমিক পেতেন না তিনি। তবে তৃপ্তি এই পরিস্থিতিতেও দমে যাননি। তিনি বুঝেছিলেন, একা লড়াই করার চেয়ে গ্রামের আরও মহিলাদের এক সঙ্গে নিয়ে কাজ করা দরকার। এই কারণে তখন থেকেই তিনি গ্রামের মহিলাদের বিনামূল্যে কাঁথা সেলাই শেখাতে থাকেন।

পরবর্তীতে তৃপ্তি প্রায় ২০ হাজারেরও বেশি গ্রামীণ মহিলাদের আয়ের পথ তৈরি করে দিয়েছেন। এমনকি তাঁর তৈরি কাঁথা শিল্প দেশ-বিদেশে প্রশংসা পেয়েছে। নারী ক্ষমতায়নে এই অবদানের জন্য ভারত সরকার ২০২৬ সালে তৃপ্তি মুখোপাধ্যায়কে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করেন। আজ তিনি শুধু একজন শিল্পী নন, বরং বহু নারীর আর্থিক স্বাধীনতার অন্যতম মুখ হয়ে উঠেছেন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের