নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী যা পারেননি তা করে দেখিয়েছেন বঙ্গকন্যা রিচা ঘোষ। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এতদিন বহু চর্চা ছিল একটি বিষয় নিয়েই , বাঙালি হয়ে কি কেউ কোনোদিন বিশ্বকাপ পাবে? সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন রিচা। ব্যাট হাতে দলের কঠিন সময় বহু মূল্যবান রান সংগ্রহ করেছেন। তাই দলের সাধারণ সদস্য নয় , গুরুত্বপুর্ণ একজন খেলোয়াড় হিসেবেই শিরোপা জিতেছেন। শনিবার একটি জমকালো অনুষ্ঠানে বঙ্গকন্যাকে বিশেষভাবে সম্মানিত করবে রাজ্য সরকার।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে ঠিকই তবে দুই তারকার স্বপ্নপূরণ করে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ির মেয়ে। গতকাল তার ঘরে ফেরার পর গোটা জেলাজুড়ে মানুষের উদযাপন ছিল চোখে পরার মত। শনিবার এই ওয়ান্ডার গার্লকে সিএবি আয়োজিত মঞ্চে সংবর্ধনা দেওয়া হবে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফাইনালেও গুরুত্বপুর্ণ ৩৪ রানের ইনিংস খেলেছেন। কঠিন সময় ছেলেদের ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকে স্মরণ করা হয়। তবে আজ রিচা কোনোভাবেই পিছিয়ে নেই। দলের অন্যতম ভরসা তিনি। নিজেকে সেইভাবেই তৈরি করেছেন। ঘরে ফেরার পর শনিবারই কলকাতায় পা রেখেছেন রিচা। এই নজিরবিহীন সফলতার পর রাজ্য সরকার সহ সিএবির থেকে বিশেষ পুরস্কার পাবেন তিনি। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীর মত কিংবদন্তিরা।
ঝুলন গোস্বামীর হাত থেকে রিচার হাতে তুলে দেওয়া হবে সোনার ব্যাট। ওই সোনার ব্যাটে সাক্ষর থাকবে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীর। এছাড়া ফাইনালে করেছেন ৩৪ রান। তাই রাজ্য সরকারের থেকে ৩৪ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাকে। অর্থাৎ , প্রতি রান পিছু তিনি পাবেন ১ লক্ষ টাকা। সবথেকে বড় বিষয় , রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশের পদে নিয়োগের প্রস্তাবও দেওয়া হবে।
হার্দিককে ঘিরে বড় জল্পনা! মুম্বই-চেন্নাই ট্রেডে সরগরম IPL
ভারতের বিশাল ক্রিকেট বাজারে নজর অজি বোর্ডের
বিশ্বকাপের পর ভবিষ্যৎ ঘিরে বাড়ছিল জল্পনা, সেই আবহেই সামনে এল আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে নতুন খবর
ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঘিরে অনলাইন পিটিশন, বিশ্বকাপ শেষেও থামছে না আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক
ভোজিনহার পরিবারকে চমকে দিলেন মেসি! বিশ্বকাপের পর সামনে এল এলএম১০-এর মানবিক মুখ
স্পেন ও ফ্রান্সের ৩ জন করে ফুটবলার, আর্জেন্টিনার দু’জনসহ মোট ৬ দেশের প্রতিনিধিত্ব
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের