নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ভারতীয় শিল্পজগতের অন্যতম পথপ্রদর্শক রতন টাটার ৮৮তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল এয়ার ইন্ডিয়া। দেশের বিমান চলাচলের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হিসেবে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের নতুন বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমানের নামকরণ করল রতন টাটার নামে।

শনিবার সকালে আমেরিকার সিয়াটলে বোয়িং-এর কারখানা থেকে উড়ান শুরু করেছে এই নতুন বিমানটি। বিমানটির রেজিস্ট্রেশন বা কল সাইন হিসেবে রাখা হয়েছে "VT-RNT," যা রতন নাভাল টাটার নামের সংক্ষিপ্ত রূপ। এই নামের অনুমোদন দিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের তরফে ভারতকে ‘VT’ প্রিফিক্স বরাদ্দ করা হয়েছে কল সাইন প্লেটের জন্য।
১৮০ আসন বিশিষ্ট এই অত্যাধুনিক বিমানটিতে চার সেট ফ্লাইট ক্যাপ্টেন ও ফ্লাইং অফিসারের আসন ব্যবস্থা রয়েছে।
‘দ্য ভিশনারি এয়ারক্রাফ্ট’ নামের এই বিমানটি আইসল্যান্ড ও কুয়েতের আকাশপথ পেরিয়ে সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।
এটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া ৫১তম বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমান। সংস্থার অন্দরমহলের মতে, রতন টাটার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতেই এই নামকরণ—যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রসঙ্গত, এর আগেও টাটা গোষ্ঠী বিমান পরিষেবার ক্ষেত্রে এমন ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে। এয়ার এশিয়া ইন্ডিয়া একসময় জেআরডি টাটার সম্মানে একটি বিমানের রেজিস্ট্রেশন রেখেছিল VT-JRD, যার নাম ছিল ‘দ্য পাইওনিয়ার এয়ারক্রাফ্ট’। পরবর্তীতে সংস্থাগুলি একীভূত হওয়ার পর সেই বিমানটিও এখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহরের অংশ।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের