নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - প্রেমের সম্পর্কে মর্মান্তিক পরিণতি কুলতলির এক যুবকের। গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে সুমন দাস ( ১৯ ) এর দেহ। ঘটনাটিকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক এলাকারই এক নাবালিকার সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়েটির পরিবার তা মেনে নিতে রাজি ছিল না বলে অভিযোগ। পরিবারের দাবি, বিষয়টি নিয়ে মানসিক চাপে ছিলেন যুবকটি।
প্রসঙ্গত,ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের