69400dfd3fe0a_oyo-2-2025-01-aa0810b4e60420a87694377691a67817
ডিসেম্বর ১৫, ২০২৫ বিকাল ০৭:১৮ IST

প্রেমিক-প্রেমিকাদের বিরাট স্বস্তি , OYO-তে যেতে আর লাগবে না কাগজ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাপলদের জন্য এল এক বড়সড় স্বস্তির খবর। প্রেম বা ব্যক্তিগত মুহূর্ত কাটাতে আর ‘কাগজপত্র’ দেখানোর ঝামেলায় পড়তে হবে না। সঙ্গীর সঙ্গে OYO রুমে একান্ত সময় কাটাতে এবার থেকে আর নথিপত্র দেখানো বাধ্যতামূলক নয়, এমন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু তরুণ-তরুণী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাপ্তবয়স্ক যুগলদের ক্ষেত্রে OYO রুম বুকিং বা চেক-ইনের সময় অপ্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের নিয়ম শিথিল করা হয়েছে। তবে পরিচয়পত্র একেবারেই লাগবে না, এমন নয়। ভারতীয় আইন অনুযায়ী অন্তত একজনের বৈধ ফটো আইডি দেখানো এখনও প্রয়োজন। এই নিয়মে আর সম্পর্কের প্রমাণ বা বিয়ের সার্টিফিকেট দেখাতে হবে না, ফলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল যুগলদের অহেতুক হয়রানি বন্ধ করা। হোটেল কর্তৃপক্ষ প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান জানিয়ে এই পরিবর্তন এনেছে। এর ফলে পরিষেবা আরও গ্রাহক-বান্ধব হবে এবং সামাজিক রক্ষণশীলতার প্রভাবও কমবে।

সম্পর্কের বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান জানিয়ে নেওয়া এই সিদ্ধান্ত সমাজে ইতিবাচক বার্তা দেবে বলেই আশা। প্রেম করতে বা একান্ত সময় কাটাতে এবার থেকে আর ‘কাগজের’ বোঝা বইতে হবে না, এই পরিবর্তন নিঃসন্দেহে সময়ের দাবি।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...