6a22d7c7481c1_WhatsApp Image 2026-06-05 at 19.34.59
জুন ০৫, ২০২৬ রাত ০৮:০৯ IST

প্লাস্টিকের নোটে কি বদলাবে টাকার চেহারা ? RBI গভর্নরের মন্তব্যে নতুন জল্পনা

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দেশে কি এবার প্লাস্টিকের নোট চালু হতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আর্থিক মহলে। শুক্রবার রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রার এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তিনি জানিয়েছেন, দেশে পলিমার বা প্লাস্টিকের কারেন্সি নোট চালুর একটি প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও স্পষ্ট করেছেন তিনি।

ঋণনীতি ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে RBI গভর্নর বলেন, প্লাস্টিকের নোট চালুর সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক আলোচনা করছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে কবে থেকে এই নোট বাজারে আসবে বা কোন মূল্যমানের নোটে প্রথম চালু হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

ভারতে পলিমার নোটের ভাবনা অবশ্য নতুন নয়। ২০১৪ সালেই পরীক্ষামূলকভাবে ১০ টাকার পলিমার নোট চালুর পরিকল্পনা করা হয়েছিল। দেশের বিভিন্ন আবহাওয়া ও ভৌগোলিক পরিস্থিতিতে তার কার্যকারিতা যাচাইয়ের জন্য কয়েকটি শহরে পরীক্ষামূলক প্রয়োগের কথাও ভাবা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

বিশেষজ্ঞদের মতে, কাগজের নোট দ্রুত নষ্ট হয়ে যাওয়া, ছাপানোর খরচ বৃদ্ধি এবং বাতিল নোটের সংখ্যা বাড়ার মতো কারণেই ফের পলিমার নোট নিয়ে ভাবছে RBI। বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই এই ধরনের নোট ব্যবহার করছে। সাধারণ কাগজের নোটের তুলনায় প্লাস্টিকের নোট বেশি টেকসই হয়। যার ফলে এই নোট দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

রুপো কেনার আগে দেখে নিন আজকের দাম! পরে যেন আফসোস না হয়
জুন ১০, ২০২৬

গতকালের তুলনায় আজ বাজারে রুপোর দাম খানিকটা হ্রাস পেয়েছে

ক্রেতাদের মুখে চওড়া হাসি! একদিনে সামান্য কমল সোনার দাম
জুন ১০, ২০২৬

গতকাল সোনার দাম বেশি ছিল

ইলন মাস্কের সংস্থার দ্বারস্থ Google, AI শক্তি বাড়াতে হাজার কোটি টাকার চুক্তি
জুন ০৬, ২০২৬

Gemini পরিষেবার বাড়তি চাহিদা সামলাতে ইলন মাস্কের সংস্থার কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিচ্ছে টেক জায়ান্ট Google

রুপো কিনতে দেরি করলেন ? আজকের দাম দেখে আফসোস হতে পারে
জুন ০৪, ২০২৬

ক্রেতাদের মুখে হাসি , একদিনের ব্যবধানে সামান্য কমল সোনার দাম
জুন ০৪, ২০২৬

বুধেও হাসি ফুটল না মধ্যবিত্তের মুখে , বাজারে পারদ চড়ল রুপোর দামের
জুন ০৩, ২০২৬

আরবিআই সোনা বিক্রি করেনি ! ভুয়ো দাবি খারিজ করল কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক
জুন ০৩, ২০২৬

১২ বিলিয়ন ডলারের সোনা বিক্রির জল্পনা উড়িয়ে দিল আরবিআই 
 

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...