6a1d6ad6951e9_IMG_20260601_164653
জুন ০১, ২০২৬ বিকাল ০৫:০৫ IST

প্লাস্টিকের আগুনে রান্না মিড-ডে মিল! বারুইপুরে শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুর ব্লকের ২১৩ নম্বর আইসিডিএস কেন্দ্রের মিড-ডে মিল প্রকল্পকে ঘিরে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সামনে এসেছে শিশুদের খাবারের মান ও রান্নার পদ্ধতি নিয়ে বিস্ময়কর অনিয়মের চিত্র। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুদের জন্য রান্না করা ভাতের চালের বস্তায় পোকা পাওয়া গেছে। পাশাপাশি ডাল ও সয়াবিনের বেশ কিছু প্যাকেটের মেয়াদও অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাবে রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক ও বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে তা পুড়িয়ে খাবার তৈরি করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক পোড়ানোর ফলে যে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়, তা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
অভিযোগ আরও গুরুতর হয়েছে ডিম পরিবেশন নিয়েও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেদ্ধ ডিমের খোসা না ছাড়িয়েই তা তরকারিতে মিশিয়ে শিশুদের পরিবেশন করা হচ্ছিল।


এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক অপর্ণা সিং। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে কিছু পরিবারের শিশুদের মিড-ডে মিল থেকে বঞ্চিত করা হয়। তিনি দাবি করেন, তাঁর স্বামী বিজেপি সমর্থক হওয়ায় তাঁদের সন্তানকেও একসময় এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। পাশাপাশি মিড-ডে মিলের জন্য বরাদ্দ চাল অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগও তোলেন তিনি।


ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রথমে আইসিডিএস কেন্দ্রের কর্মীরা মুখ খুলতে চাননি। পরে কেন্দ্রের এক দায়িত্বপ্রাপ্ত কর্মী প্লাস্টিক ব্যবহার করে ডিম সিদ্ধ করার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের আপত্তির পর ভবিষ্যতে আর প্লাস্টিক ব্যবহার করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।


এ প্রসঙ্গে বারুইপুর পূর্ব ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দীপঙ্কর কর্মকার বলেন, “এ ধরনের খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিডিওর সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে।”
ঘটনার সত্যতা যাচাই ও দোষীদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর এলাকাবাসীর।

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...