নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সর্বভারতীয় জনতা মজদুর মঞ্চ ( BJMM ) এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। সভার সূচনাতেই উপস্থিত মায়েদের সংবর্ধনা জানিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক পশুপতি মন্ডল উপস্থিত সকল মাতৃশক্তিকে গৌরিক অভিনন্দন ও নমস্কার জানিয়ে বলেন, প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে সকাল থেকে সবার উপস্থিত থাকার জন্য এই সম্মান তাদের প্রাপ্য।
বক্তব্যের শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক পশুপতি মন্ডল বলেন, ৪ মে পর থেকে খোলা আকাশের নীচে সভা করা সম্ভব হয়েছে। অতীতে বিজেপি বা রাষ্ট্রবাদী মতাদর্শ নিয়ে প্রকাশ্য আলোচনা করার মত পরিবেশ ছিল না। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। সভা থেকে শ্রমিক ও সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্যের বার্তাও তুলে ধরেন তিনি। এই বিষয় পশুপতি মন্ডল জানান, ভারতীয় সংগঠনের প্রতিষ্ঠাতা রাহুল সিনহা। সরকারি কর্মচারী পরিষদের কর্মকাণ্ডের প্রসঙ্গে স্বপন কুমার নন্দীর গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার বাসভবন থেকে গৃহীত হয় এবং তার অনুপস্থিতিতে পরিষদের কার্যক্রম অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, সমাজসেবা ও রাজনীতির সম্পর্কের প্রসঙ্গ টেনে এনে পশুপতি মন্ডল বলেন, বর্তমানে ভাষণ দাতার অভাব নেই। কিন্তু সমাজসেবামূলক রাজনীতির প্রকৃত অর্থ বোঝার ক্ষমতা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিল। বর্তমানে সেই চেতনাকে নতুন করে জাগিয়ে তোলার প্রচেষ্টা চলছে।
সর্বভারতীয় জনতা মজদুর মঞ্চের সাধারণ সম্পাদক পশুপতি মন্ডল মন্তব্য করেন , এটি কোন স্থানীয় বা ক্ষুদ্র পরিসরের সংগঠন নয়। দুই, সাত বা দশ জনকে নিয়ে গড়ে ওঠা মঞ্চ এটি নয়। এটি একটি সর্বভারতীয় সংগঠন এবং সারাদেশেই এর কার্যক্রম বিস্তৃত। আগ্রহীদের সংগঠনের ওয়েবসাইট https://www.bjmm.org পরিদর্শনের পরামর্শ দেন তিনি। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, অবিলম্বে সদস্যপদ গ্রহণ করে নেতৃত্বের মাধ্যমে ইউনিট গঠন করতে হবে।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...