696d00e5d19de_Gallery_1768750955959
জানুয়ারী ১৯, ২০২৬ দুপুর ১০:২৪ IST

লোক ঐতিহ্যে নতুন প্রাণ , সুন্দরবনের মাটিতে আয়োজিত সুন্দেরিদম

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রযুক্তিনির্ভর জীবনের চাপে হারিয়ে যেতে বসা বাংলার লোকসংস্কৃতিকে ফের মানুষের কাছে আনতেই আয়োজিত হলো ব্যতিক্রমী উদ্যোগ ‘সুন্দেরিদম’। সুন্দরবনের গোবিন্দকাটিতে দুদিনব্যাপী এই উদ্যোগে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। সংশ্লিষ্ট মহলের মতে, এটি ঐতিহ্য রক্ষার্থে এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে , শহুরে সংস্কৃতির প্রভাব, দ্রুত বদলে যাওয়া জীবনযাত্রার ফলে লোকশিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম। এই প্রবণতা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়িয়েছে শিল্পমহলে। সেই প্রেক্ষাপটে কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ, ইউনেস্কো, রাজ্য সরকারের এমএসএমই অ্যান্ড টি ডিপার্টমেন্টের সহযোগিতায় শনিবার আয়োজিত হল এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের মঞ্চে ঝুমুর নাচে আদিবাসী জীবনের সংগ্রাম, ছৌ নাচে পুরাণ ও লোককথার আবহ, পাতা নাচে প্রকৃতির আরাধনা, ভাটিয়ালি গানে নদীনির্ভর জীবনের অনুভব ফুটে ওঠে। ফলে প্রবীণদের স্মৃতিতে ফিরে আসে শৈশবের উৎসব। আর কচি-কাঁচারা কৌতূহলভরে পরিবেশনা দেখতে শিখতে আগ্রহী হচ্ছে।

ছৌ নাচের শিল্পী নির্মল সহিস জানান, 'এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিল্প আরও মানুষের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছি। বংশপরম্পরায় যে কাজ করে আসছি, তা নিয়ে গর্ব অনুভব করি। খুব ভালো লাগে। ভবিষ্যতেও এমন আয়োজন হোক, সেটাই চাই'।

কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের প্রেসিডেন্ট অর্পিতা মুখার্জী জানান, 'আমাদের রাজ্যে বহু ঐতিহ্যবাহী শিল্প রয়েছে। বিভিন্ন জেলার শিল্পীদের একত্রিত করে এমন শিল্পকলাকে সামনে আনাই লক্ষ্য। কাজের অভাবে বহু শিল্পী অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। শিল্প ও শিল্পী, দু’টোকেই বাঁচিয়ে রাখা আমাদের উদ্দেশ্য'।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের