69e37f37b14b4_WhatsApp Image 2026-04-18 at 18.23.12
এপ্রিল ১৮, ২০২৬ বিকাল ০৬:৩৭ IST

লিঙ্গবৈষম্য ভেঙে শ্মশানকর্মীর দায়িত্বে অনন্য নজির , দেবী অ্যাওয়ার্ডস সম্মানিত টুম্পা দাস

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সমাজে তৈরি হওয়া লিঙ্গবৈষম্য ধারণাকে ভেঙে অনন্য নজির গড়েছেন বারুইপুরের সাহসী তরুণী টুম্পা দাস। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে অনেক কম বয়সে তিনি শ্মশানকর্মীর মতো কঠিন পেশাকেই বেছে নেন। সামাজিক বিভিন্ন প্রতিকূলতা ছাপিয়ে মৃতদেহ সৎকারের কাজে তিনি আজ এক আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী নারী হয়ে উঠেছেন। ২০২৬ সালে ‘দেবী অ্যাওয়ার্ডস’-এ সম্মানিত টুম্পার এই জয় কাহিনি সকল নারীর কাছে এক অদম্য প্রেরণা।

বারুইপুরের এক অতি সাধারণ পরিবারে টুম্পা দাস জন্মগ্রহণ করেন। অভাবের সংসারে বড় হয়ে তিনি মাধ্যমিক পাস করেন। তারপর তিনি একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সের কাজও শুরু করেন। কিন্তু ২০১৪ সালে বাবার অকাল মৃত্যুতে পরিবারের বড় মেয়ে হিসেবে মা আর দুই বোনের দায়িত্ব তাঁর কাঁধে আসে। চরম আর্থিক সংকটে পড়ে মাত্র ১৯ বছর বয়সে তিনি বাবার পেশা অর্থাৎ শ্মশানকর্মীর কাজ বেছে নেন।  

গত ১০ বছরে ৫০০০ এর বেশি মৃতদেহ সৎকার করে টুম্পা দাস এক অনন্য নজির গড়েছেন। তবে এই পথে চলতে গিয়ে তাকে সমাজ আর পরিচিতদের নানা উপহাস আর কটু কথাও সহ্য করতে হয়েছে। নারী হয়ে শ্মশানে কাজ করার কারণে অনেকে তাঁকে এড়িয়ে চলতেন। এমনকি এই পেশার জন্য তাঁর বিয়ের সম্বন্ধও বারবার ভেঙে যেত। প্রতিকূল পরিবেশেও প্রতিদিন দীর্ঘ ১২-১৪ ঘণ্টা হাড়ভাঙা পরিশ্রম করে তিনি কাজ চালিয়ে গেছেন।

টুম্পা দাসের এই অদম্য জেদ আজ জাতীয় স্তরে স্বীকৃত পেয়েছে। ২০২৬ সালে কলকাতার সম্মানজনক ‘দেবী অ্যাওয়ার্ডস’-এ তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। বর্তমানে তিনি শুধু একজন স্বাবলম্বী নারী নন, বরং অসংখ্য মেয়ের কাছে এক অনন্য সাহসের নাম। সমাজের লিঙ্গবৈষম্য আর কুসংস্কার ভেঙে আজ বাংলার বহু নারীর অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে এই টুম্পা দাস।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...