নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফুটবল যাদুকর লিওনেল মেসিকে এনেও সঠিক আপ্যায়ন করতে ব্যর্থ কলকাতা। প্রশাসনের গাফিলতির জেরে দর্শকরা মন ভরে দেখতেই পারলেন না প্রিয় তারকাকে। এরপর দর্শকদের ক্ষোভের মুখে পরে বাধ্যতামূলক মাঠ ছাড়তে হয় মেসিকে। এরপর উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেও সাধারণ মানুষের ক্ষোভ থামাতে পারছেনা প্রশাসন। এই কলকাতা কেলেঙ্কারির ঘটনা এবার ছড়িয়ে পড়ল সর্বত্র। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা করে নিল কলকাতার এই বিশৃঙ্খলার কথা।
মেসি আন্তর্জাতিক ফিগার। সেক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমস’ থেকে শুরু করে ব্রিটেনের ‘গার্ডিয়ান’, ‘বিবিসি’ , স্পেন, ফ্রান্সের সংবাদমাধ্যমেও রয়েছে এই গণ্ডগোলের কথা।নিউ ইয়র্ক টাইমস’ সংবাদপত্রের শিরোনাম, ‘অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এবং বিশৃঙ্খলার পর লিয়োনেল মেসির ভারত সফরের আয়োজক আটক’। যুবভারতীর ঘটনার বিবরণও দিয়েছে তারা। লিখেছে, "মেসিকে স্পষ্ট ভাবে দেখাই যায়নি। যেখানে এক ঘণ্টারও বেশি সময় তাঁর যুবভারতীতে থাকার কথা ছিল, সেখানে নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত মাঠ থেকে বার করে দেন।"
ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি-র শিরোনাম, "লিওনেল মেসির ভারত সফর শুরু হল বিশৃঙ্খলার মধ্য দিয়ে’। প্রতিবেদনে তারা লিখেছে, ‘"কর্মকর্তা ও রাজনীতিবিদেরা মেসিকে এতটাই ঘিরে রেখেছিলেন যে, কিছুক্ষণ পরেই তিনি বিরক্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। মাত্র ২২ মিনিট মাঠে থাকার পর নিরাপত্তার কারণে মেসিকে বাইরে নিয়ে যাওয়া হয়। এতেই যুবভারতীর জনতা আক্রমণাত্মক হয়ে ওঠে। চেয়ার ও বোতল ছোড়া শুরু হয়।"
ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এর মতে, অব্যবস্থার জন্যই যুবভারতীর ঘটনা ঘটেছে। তারা লিখেছে, "যুবভারতীর দর্শকেরা অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।" স্পেনের ক্রীড়া দৈনিক ‘মার্কা’-র শিরোনাম, ‘চূড়ান্ত বিশৃঙ্খলা’। তারা লিখেছে, "ইন্টার মায়ামির ফুটবলার মাঠে ঢুকেই মাত্র ২২ মিনিটের মধ্যে বেরিয়ে যান। অথচ সমর্থকেরা হাজার হাজার টাকা খরচ করে এসেছিলেন শুধুমাত্র তাঁকে দেখবেন বলে।"
ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঘিরে অনলাইন পিটিশন, বিশ্বকাপ শেষেও থামছে না আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক
ভোজিনহার পরিবারকে চমকে দিলেন মেসি! বিশ্বকাপের পর সামনে এল এলএম১০-এর মানবিক মুখ
স্পেন ও ফ্রান্সের ৩ জন করে ফুটবলার, আর্জেন্টিনার দু’জনসহ মোট ৬ দেশের প্রতিনিধিত্ব
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের