6a21951fd67f0_IMG_20260604_203737
জুন ০৪, ২০২৬ রাত ০৯:২৫ IST

কালা হরিণ বিতর্কে নতুন মোড়! খুনের হুমকির অভিযোগে সরব প্রযোজক অমিত জানি

 নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সলমন খানের বহু আলোচিত কৃষ্ণসার (কালো হরিণ) শিকার মামলাকে কেন্দ্র করে নির্মীয়মাণ চলচ্চিত্র ‘কালা হরিণ: দ্য ব্যাটল লিগ্যাসি’ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবিটির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই একাধিকবার খুনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছবির প্রযোজক অমিত জানি।


সূত্রের খবর, সম্প্রতি ছবিটির ঘোষণা হওয়ার পর সলমন খানের আইনজীবীর পক্ষ থেকে পরিচালক ভরত শ্রীনাথ এবং প্রযোজক অমিত জানির কাছে একটি আইনি নোটিস পাঠানো হয়। নোটিসে ছবির প্রচার ও মুক্তি সংক্রান্ত সমস্ত কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে দাবি।


এরপরই একটি ভিডিও বার্তার মাধ্যমে সলমন খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অমিত জানি। তাঁর দাবি, গত কয়েক দিনে তিনি অসংখ্য হুমকিমূলক বার্তা পেয়েছেন। কিছু বার্তায় তাঁকে মুম্বইয়ে প্রকাশ্যে আক্রমণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি, ‘ডি-কম্পানি’র নাম ব্যবহার করে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছেন প্রযোজক।ভিডিওতে আইনি নোটিসের কপি ছিঁড়ে ফেলতেও দেখা যায় অমিত জানিকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও ধরনের চাপ বা ভয় দেখানোর কাছে তিনি মাথা নত করবেন না। তাঁর অভিযোগ, আইনি নোটিসের মাধ্যমে ছবির নির্মাতাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সলমন খানের কিছু অনুরাগীর বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বলিউড মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সলমন খান বা তাঁর আইনি প্রতিনিধিদের তরফে নতুন করে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের