6a26cf2d11c92_IMG-20260608-WA0052
জুন ০৮, ২০২৬ রাত ০৯:০১ IST

'এখনই বৈভবকে বেশি মাথায় তোলার দরকার নেই ', খুদে ক্রিকেটারকে নিয়ে মন্তব্য সৌরভের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই - মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক দলে জায়গা করে নিয়েছেন বৈভব। চলতি বছরের আইপিএলে দুর্দান্ত ছন্দে দেখা গেছে সূর্যবংশীকে। মূলত তার জেরেই আসন্ন ইংল্যান্ড - আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা পেয়েছেন বৈভব। এত কম বয়সে দলে জায়গা করে নেওয়াকে কেন্দ্র করে নানা জল্পনা শুরু হয়েছে। এই আবহে বৈভবকে নিয়ে করা সৌরভ গাঙ্গুলির মন্তব্যে ক্রিকেট মহলে বেশ শোরগোল ফেলেছে।

সম্প্রতি মুম্বইতে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানে মহারাজের মুখে শোনা যায় খুদে বৈভবের প্রশংসা। ক্রিকেট প্রেমীদেরকে অত্যধিক আশা করতে বারণ করেন প্রাক্তন অধিনায়ক। সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ওকে ওর মতো থাকতে দিন। শুরুতেই ওর কাছ থেকে পুরো বিশ্ব কাঁপিয়ে দেওয়ার প্রত্যাশা করবেন না। মানিয়ে নেওয়ার সুযোগ দিন, কারণ বৈভবের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে।’ চলতি বছরের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন সূর্যবংশী। আইপিএলের সর্বোচ্চ রান , সর্বোচ্চ স্ট্রাইক রেট সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন বৈভব। ফলে তাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা দিনের পর দিন বেড়েই চলেছে।

তিনি আরও বলেন, ‘ অবশ্যই ভারতের হয়ে খেলা আলাদা ব্যাপার। ও এমন জায়গায় সফরে যাবে, যেখানে উইকেট ও পিচের চরিত্র আলাদা। বল আরও বেশি স্যুইং করবে, বাড়তি বাউন্স থাকবে এবং নতুন বলে মুভমেন্টও বেশি হবে। তাই আলাদা মানসিকতা ও দক্ষতা দিয়ে খেলতে হবে। তবে ও খুবই প্রতিভাবান। তাই বিশ্বাস রয়েছে ওর উপরে।’ বৈভবের জন্য প্রথম একাদশে জায়গা করা এতটা সহজ হবে না বলেই মত বিশেষজ্ঞদের।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা