6a1ed400c2a6a_IMG_20260602_180122
জুন ০২, ২০২৬ বিকাল ০৬:৪৮ IST

দুর্নীতির অভিযোগের আবহে পঞ্চায়েত প্রধানের রহস্যমৃত্যু, চাঞ্চল্য উত্তর ২৪ পরগণায়

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা — যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার ভোররাতে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পঞ্চায়েত পরিচালনা সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা চলছিল। এলাকাবাসীর একাংশের দাবি, স্বচ্ছ ভারত মিশনের অধীনে ব্যবহৃত ব্যাটারিচালিত বর্জ্য সংগ্রহকারী একটি গাড়ি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পাশাপাশি, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।


উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র চর্চা চলছে। এরই মধ্যে পঞ্চায়েত প্রধানের এই অস্বাভাবিক মৃত্যু নতুন করে জল্পনা তৈরি করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।তবে অভিযোগগুলির সত্যতা এবং মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের