নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ঐতিহ্যবাহী শিবমেলাকে ঘিরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। শতাব্দী প্রাচীন ' দুধপুকুর ' হঠাৎ ভরাট করে দেওয়ার অভিযোগ সামনে আসার পর বিষয়টিকে নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , রামগঙ্গা অঞ্চলের গোবিন্দপুর এলাকায় অবস্থিত শিবমেলা দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। প্রায় ১৫০ বছর আগে স্বপ্নাদেশের ভিত্তিতে মাটির নীচ থেকে একটি শিবলিঙ্গ আবির্ভূত হয়। এরপর থেকে সেখানে মহাদেবের আরাধনা শুরু এবং শিবচতুর্দশী উপলক্ষে বার্ষিক মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছর প্রায় ১৫ দিনব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠানে বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
স্থানীয় মানুষের বিশ্বাস, শিবলিঙ্গকে নিবেদিত জল ও দুধ একটি নির্দিষ্ট পথে প্রভাবিত হয়ে ' দুধপুকুরে ' জমা হয়। ফলে পুকুরটি শুধুমাত্র একটি জলাশয় নয় বরং এলাকার ধর্মীয় ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি অংশ। সম্প্রতি পুকুর ভরাট করে দেওয়ার অভিযোগ সামনে আসার পর এলাকাবাসীর একাংশ উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে পুনঃখননের কাজ শুরু হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত, পুনঃখননের কাজ দ্রুত সম্পন্ন হলে ঐতিহ্যবাহী মেলার সঙ্গে জড়িত থাকা 'দুধপুকুর' আবারও আগের অবস্থায় ফিরে আসবে। এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত হবে। যদিও এই ঘটনা প্রসঙ্গে বর্তমান পুজো কমিটির সদস্যদের কোনরকম প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...