নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হয় তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে। আদালতের তোলা হলে তার পক্ষে কোন আইনজীবী সওয়াল করতে এগিয়ে আসেননি বলে জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে আদালত চত্বরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর , ডায়মন্ড হারবারের একাংশের আইনজীবীরা জাহাঙ্গির খানের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তার পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে এই বিষয়ে আদালত বা সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনরকম লিখিত নির্দেশ জারি হয়েছে কীনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। জাহাঙ্গিরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে ডায়মন্ড হারবারের আইনজীবী তথা ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা বলেন, জাহাঙ্গির খানের বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা অভিযোগ সংক্রান্ত মামলাগুলি পর্যায়ক্রমে আদালতে উপস্থাপন করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যেই ফলতা থানায় দায়ের করা হয়েছে।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...