নিজস্ব প্রতিনিধি , ফ্রান্স - গণিতের জটিল ধাঁধা যার কাছে জলভাত, সেই কিশোরীই এখন দেশের গর্বের নতুন নাম। মাত্র ১৬ বছর বয়সে ভারতের জন্য এক ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছেন পুনের অদম্য মেধাবী ছাত্রী শ্রেয়া শান্তনু মুন্ধাদা। বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করে সে দেখিয়ে দিয়েছে, পরিশ্রম আর দৃঢ় ইচ্ছা থাকলে সাফল্য আসবেই। শ্রেয়ার এই অভাবনীয় সাফল্যের গল্প আজ দেশের প্রতিটি মেয়ে বা বলা যায় ছাত্রছাত্রীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
মহারাষ্ট্রের পুনে শহরে বড় হওয়া শ্রেয়ার গণিতের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে ছোটবেলা থেকেই। খুব সাধারণ জীবনযাপন করলেও তাঁর চিন্তাভাবনা ছিল বরাবরই আধুনিক আর গাণিতিক যুক্তিতে ঘেরা। দিনের দীর্ঘ সময় বইয়ের পাতায় মুখ গুঁজে থাকত শ্রেয়া। তবে সে জানত বিশ্বমঞ্চে পৌঁছাতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এরপর সব বাধা পেরিয়ে 'Homi Bhabha Centre for Science Education (HBCSE)' থেকে প্রশিক্ষণ নিয়ে শ্রেয়া নিজেকে আন্তর্জাতিক স্তরের জন্য তৈরি করে।
শ্রেয়ার এই যাত্রাপথে প্রতি পদে তাকে লড়তে হয়েছে বিশ্বের সেরা সব প্রতিভাদের সঙ্গে। এমনকি তার সমবয়সীরা অবসর সময়ে খেলাধুলা বা আড্ডায় মগ্ন থাকত। আর সেই সময় শ্রেয়া ডুবে থাকত ক্যালকুলাস আর জ্যামিতির মধ্যে। তাঁর মা বাবার অবিরাম সমর্থন আর নিজের এই অদম্য জেদই তাঁকে নিয়ে এসেছে সাফল্যের শিখরে।
২০২৬ সালের এপ্রিল মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হয় 'ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড'। সেখানে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করল শ্রেয়া শান্তনু মুন্ধাদা। প্রথম ভারতীয় প্রতিযোগী হিসেবে এই মঞ্চে সোনা জয়ের নজির গড়ল সে। ৬০টিরও বেশি দেশের কয়েকশো প্রতিযোগীর মধ্যে নিজের মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রধানমন্ত্রীর অভিনন্দন আর দেশবাসীর ভালোবাসা তাঁর এই ঐতিহাসিক জয়কে আরও স্মরণীয় করে তুলেছে।
"ভারতের মতো দেশে যেখানে গণিতকে ভয়ের চোখে দেখা হয়, সেখানে শ্রেয়া হয়ে উঠেছেন এক অপরাজেয় অনুপ্রেরণা।"
দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বয়সে জীবনের যেকোনো বাধাই পেরোনো সম্ভব হয়
তাঁর এই নিঃশব্দ লড়াই আজ কোটি কোটি নারীর কাছে এক নতুন অনুপ্রেরণা
২০২৬ সালে ‘দেবী অ্যাওয়ার্ডস’-এ সম্মানিত টুম্পার এই জয় কাহিনি সকল নারীর কাছে এক অদম্য প্রেরণা
এই বিশ্বজয় প্রমাণ করে যে কাজের মেধা আর লক্ষ্য স্থির থাকলে কোনো বাধাই বড় হয় না
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ