নিজস্ব প্রতিনিধি , গোয়া - সাত বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্ন পূরণ ভারতের মেয়েদের। ফাইনাল হাতছাড়া হল বাংলাদেশের। ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে ৩-১ ব্যবধানে হারিয়ে সাফ কাপ জিতল সঙ্গীতা-সানফিদারা। অবসর নিলেন ডাংমেই গ্রেস।
সাফ চাপিয়নশিপে শুরু থেকেই দূর্দান্ত ছন্দে খেলেছে ভারতীয় দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো প্রতিপক্ষই গোল করতে পারেনি। গ্রুপ পর্বের বাংলাদেশ ম্যাচেও ৩-০ ব্যবধানে জয়লাভ করে ভারতীয় দল। ফলে সাফ কাপের ফেভারিট দল হিসেবে ফাইনালে নেমেছিল ভারতের মেয়েরা। ম্যাচের ৪২ মিনিটে পেয়ারি জাজার দুরন্ত শটে প্রথম গোল করে ভারত। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা সমতা ফেরান। দ্বিতিয়ার্ধ শুরুর মাত্র ৪৮ সেকেন্ডে গোল করেন ভারতের সানফিদা। পেয়ারির বাড়ানো বলে হেড করে জালে বল জড়ান সানফিদা। সেই গোলের পর থেকে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে চলে আসে ভারতের। আর তৃতীয় গোলটি ৮২ মিনিটে করেন লিন্ডা কোম।
লিন্ডা কোমের তৃতীয় গোলের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের টানা তৃতীয় সাফ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। ম্যাচের শেষ বাঁশি বাজার পরই সনফিদা, সঙ্গীতারা জয়ের উল্লাসে মেতে ওঠে। এরপরই ছুটে গিয়ে জড়িয়ে ধরেন সতীর্থ গ্রেস দাংমেইকে। এই ম্যাচের পর গ্রেস অবসর নিলেন। দাপুটে পারফরম্যান্সে সাত বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ভারতের মেয়েরা।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা