নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ‘Grok’-কে কেন্দ্র করে এবার গুরুতর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন, তাঁর ১৪ বছর বয়সের সময়কার একটি পুরনো ছবির সঙ্গে অনৈতিক ও বেআইনি আচরণ করা হয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , Ashley St Clair নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, অপ্রাপ্তবয়স্ক অবস্থার ছবির সঙ্গে এই ধরনের আচরণ “ভয়ংকর এবং বেআইনি”। বিষয়টি সামনে আসার পরেই বহু নেটিজেন ক্ষোভ প্রকাশ করেছেন।কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই ঘটনার প্রসঙ্গে অ্যাশলে সেন্ট ক্লেয়ার স্পষ্টভাবে বলেন, "অপ্রাপ্তবয়স্ক বয়সের ছবি নিয়ে এই ধরনের আচরণ ভয়ংকর ও সম্পূর্ণ বেআইনি। এটি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়,বরং প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়েও গুরুতর উদ্বেগের বিষয়।যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে।"
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...