জানুয়ারী ০৩, ২০২৬ দুপুর ০২:০৫ IST

আধুনিকতার কাছে হার , চার শতাব্দীর পুরনো ডাকব্যবস্থা তুলে দিল ডেনমার্ক

নিজস্ব প্রতিনিধি , কোপেনহেগেন - ডেনমার্কের চার শতাব্দীর পুরনো ডাক পরিষেবার ইতিহাসে নামল যবনিকা। দেশটির জাতীয় ডাক সংস্থা পোস্টনর্ড (PostNord) আনুষ্ঠানিকভাবে চিঠিপত্র ও প্রচলিত ডাক পরিষেবা বন্ধ করে দিয়েছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর থেকে ডেনমার্কে আর কোনও চিঠি বিতরণ করা হচ্ছে না। ডিজিটাল যোগাযোগের দ্রুত বিস্তারের ফলে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থাটি। 

পোস্টনর্ড জানিয়েছে, গত দুই দশকে ডেনমার্কে চিঠির পরিমাণ ৯০ শতাংশেরও বেশি কমে গেছে। ২০০০ সালের পর থেকে ই-মেল, ডিজিটাল ডকুমেন্ট, অনলাইন বিলিং এবং সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ফলে প্রচলিত চিঠির বাজার আর লাভজনক নেই। সংস্থার ভাষায়, এই ধারা ভবিষ্যতেও আরও নিম্নমুখী হবে। 

ডাক পরিষেবা বন্ধের অংশ হিসেবে সারা দেশে প্রায় ১,৫০০টি ডাকবাক্স সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি পোস্টনর্ডের মোট ৪,৬০০ কর্মীর মধ্যে আনুমানিক ১,৫০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ডেনমার্কের শ্রমবাজারেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

পোস্টনর্ডের ঘোষণায় বলা হয়েছে, ১৮ ডিসেম্বর ছিল সাধারণ চিঠি, ব্যবসায়িক চিঠি, ডাইরেক্ট মেল ও ম্যাগাজিন পাঠানোর শেষ দিন। দ্রুত ডাক পরিষেবা গ্রহণ বন্ধ হয়েছে ২৯ ডিসেম্বর থেকে। আন্তর্জাতিক ডাক পরিষেবাও ৩১ ডিসেম্বরের পর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ২০২৪ সালে কেনা বা ২০২৫ সালে কেনা ডাক লেবেল ২০২৬ সালের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেরত নেওয়ার সুযোগ থাকবে। 

ডেনমার্কের পোস্টনর্ড প্রধান নির্বাহী কিম পেডারসেন এক বিবৃতিতে বলেন, “৪০০ বছর ধরে আমরা ডেনিশ জনগণের ডাক পরিষেবা দিয়ে এসেছি। এই অধ্যায়ের ইতি টানা আমাদের জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। কিন্তু বাস্তবতা হল, মানুষ এখন প্রায় পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে এবং চিঠির পরিমাণ এতটাই কমে গেছে যে এই পরিষেবা আর টিকিয়ে রাখা সম্ভব নয়।” 

তবে পোস্টনর্ড পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। সংস্থাটি এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে পার্সেল বা প্যাকেজ ডেলিভারির ওপর জোর দিচ্ছে। অনলাইন কেনাকাটার প্রবণতা বেড়ে যাওয়ায় পার্সেল পরিষেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রেই নিজেদের আধুনিকীকরণ ও বিনিয়োগ বাড়াতে চায় পোস্টনর্ড। 

উল্লেখযোগ্য বিষয় হল, পোস্টনর্ড ডেনমার্কের পাশাপাশি সুইডেনেও ডাক পরিষেবা দিয়ে থাকে। তবে সংস্থা স্পষ্ট করেছে যে সুইডেনে চিঠি বিতরণ পরিষেবা চালু থাকবে এবং সেখানে এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না। 

বিশ্বে প্রথমবারের মতো কোনও দেশ কার্যত জাতীয় পর্যায়ে চিঠি বিতরণ বন্ধ করল বলে মনে করা হচ্ছে। ডিজিটাল যুগে যোগাযোগ ব্যবস্থার রূপান্তরের একটি শক্তিশালী উদাহরণ হিসেবে ডেনমার্কের এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবেও নজর কেড়েছে।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের