আগামী ২০ জুন কলকাতায় আসছেন মোদি
নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দীর্ঘ যানজট এড়াতে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুলিশ প্রশাসনের। সোমবার থেকে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সমস্ত দূরপাল্লার ও ভলভো বাস পরিষেবা পরিচালনা শুরু করেছে।
সূত্রের খবর, হিল কার্ট রোড ধরে বিশেষত জংশন এলাকায় দূরপাল্লার ও ভলভো বাস গুলি যাত্রী ওঠানামার কারণে সাময়িক বিরতি এবং পার্কিংয়ের জন্য প্রতিনিয়ত ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছিল। ফলে যান চলাচল সুশৃংখল করতে এবং যাত্রীদের সুবিধা বাড়াতে এখন থেকে দূরপাল্লার গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা তেনজিং নোরগে বাস টার্মিনাসের নির্ধারিত কেন্দ্র থেকেই বাসগুলিতে উঠতে পারবেন। এছাড়াও আরও জানা গিয়েছে, সকাল ৯টা পর শিলিগুড়ির বাইরে থেকে আগত কোন ভলভো বা দূরপাল্লার বাস শিলিগুড়ি জংশন এলাকায় প্রবেশ করতে পারবে না।
প্রসঙ্গত, এই উদ্যোগের ফলে হিল কার্ট রোডে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং যাত্রীদের সুবিধা হবে বলে আশা করছেন শিলিগুড়ির প্রশাসন। এর পাশাপাশি যাত্রীরা বাস ধরার জন্য একটি সুনির্দিষ্ট ও সুসংগঠিত স্থান পাবেন বলেও দাবি করেছেন।
নিজস্ব প্রতিনিধি, মস্কো - বিজ্ঞানকে হাতিয়ার করে এবার প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মানুষের মৃত্যু ও বার্ধক্যকে চিরতরে মুছে ফেলতে নতুন গবেষণার কথা ভাবা হয়েছে। এই বিপুল অর্থ ব্যয়ের বৈজ্ঞানিক গবেষণায় সিলমোহর দিয়েছে রুশ প্রশাসন। ক্রেমলিনের তত্ত্বাবধানে এমন অবিশ্বাস্য প্রজেক্টের কাজ শুরু হয়েছে। দীর্ঘায়ু পাওয়ার এই গোপন রুশ মিশনটি আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী নতুন তথ্য সামনে এসেছে। মানুষের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে থামিয়ে দিতে প্রায় ২.৪৭ লক্ষ কোটি টাকার এক বিশাল বিজ্ঞান প্রকল্পে অনুমোদন দিয়েছে ক্রেমলিন। এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘নিউ হেলথ প্রিজারভেশন টেকনোলজি’। এর অধীনে ছোট প্রজাতির শূকরের শরীরে মানব অঙ্গ উৎপাদনের কাজ শুরু করতে চলেছেন রুশ বিজ্ঞানীরা। রিপোর্টে দাবি করা হয়েছে যে এই দশকের শেষ নাগাদ প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। এর মাধ্যমে অন্তত ১.৭৫ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব।
এমন রহস্যময় প্রজেক্টের বড় একটি অংশ থ্রিডি বায়োপ্রিন্টিং-এর ওপর নির্ভরশীল। পাশাপাশি জিন থেরাপির ওপর জোর দেওয়া হচ্ছে। রুশ গবেষকেরা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে জীবন্ত কোষ থেকে মানুষের তরুণাস্থি তৈরি করতে সফল হয়েছেন। একই সঙ্গে ইঁদুরের থাইরয়েড গ্রন্থিও তৈরি করা গিয়েছে। তাঁদের পরবর্তী লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করা। তখন জিনগতভাবে পরিবর্তিত শূকরের দেহে মানুষের লিভার, কিডনি ও হার্ট তৈরি করা হবে। পরে তা মানব শরীরে প্রতিস্থাপন করা হবে। এর পাশাপাশি নিজেকে চিরতরুণ রাখতে খোদ পুতিন দীর্ঘদিন ধরে বিশেষ চিকিৎসা নিচ্ছেন।
তিনি নিয়মিত ‘ক্রায়োথেরাপি’ ও ‘পেপটাইড থেরাপি’ করাচ্ছেন বলে জানা গেছে। এই প্রক্রিয়ায় বাছুরের টিস্যু থেকে তৈরি বিশেষ উপাদান পুতিনের শরীরে প্রয়োগ করা হয়। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এমন পদ্ধতি মানুষের আয়ু ১২০ বছর পর্যন্ত বাড়াতে সক্ষম। এই চিকিৎসার সময় মাইনাস ১১২ ডিগ্রি সেলসিয়াস চরম শীতল তাপমাত্রায় শরীরকে রাখা হয়। আশ্চর্যজনকভাবে গত বছর বেজিংয়ে এক সামরিক কুচকাওয়াজ হয়েছিল।
সেই সময় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের একটি গোপন কথোপকথন মাইকে রেকর্ড হয়। সেখানে তাঁরা অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে মানুষের আয়ু ১৫০ বছর করার বিষয়ে আলোচনা করছিলেন। পুতিনের অত্যন্ত বিশ্বস্ত বিজ্ঞানী মিখাইল কোভালচুক এই কাজের সঙ্গে যুক্ত আছেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে খোদ প্রেসিডেন্টের চিকিৎসক কন্যা মারিয়া ভোরোন্তসোভা এই জটিল গবেষণার নেতৃত্ব দিচ্ছেন।
এমন অভূতপূর্ব চিকিৎসা পদ্ধতি প্রসঙ্গে রাশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডেনিস সেকিরিনস্কি একটি সাক্ষাৎকারে বলেন, "আমাদের দেশের বিজ্ঞানীরা এমন এক জিন থেরাপি নিয়ে কাজ করছেন যা মানব শরীরের কোষগুলোর বুড়িয়ে যাওয়ার গতিকে একদম ধিমে করে দেবে। মূলত বার্ধক্যকে রুখে দিয়ে মানুষের গড় আয়ু বহুগুণ বাড়িয়ে তোলাই আমাদের সরকারের মূল উদ্দেশ্য। তবে এই পুরো পরীক্ষাটির প্রক্রিয়া কীভাবে এগোচ্ছে তা এখনই বলা সম্ভব নয়। ২০৩০ সালের ডেডলাইনের মধ্যে আমরা কতটা সফল হচ্ছি তা আগামী দিনে বিজ্ঞানীদের চূড়ান্ত রিপোর্টের পরই একদম স্পষ্ট হবে।"
পরে পুলিশ গিয়ে উদ্ধার করে সনৎ দেকে
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি দেশে কোন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে, তা নিয়ে জোর জল্পনা চলছিল। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে সেই ধোঁয়াশা দূর করে সম্প্রচার স্বত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল। ফলে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে আর কোনও সমস্যায় পড়তে হবে না দর্শকদের।
ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্প্রচার চুক্তি করেছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড। সোমবার আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের কথা জানানো হয়েছে। ৮ বছরের এই চুক্তির আওতায় শুধু চলতি বিশ্বকাপ নয়, আগামী কয়েক বছরের একাধিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাও ভারতের দর্শকদের সামনে তুলে ধরবে সংস্থাটি। এর মধ্যে রয়েছে ২০২৭ ও ২০৩১ সালের মহিলা বিশ্বকাপ, ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ-সহ মোট ৩৯টি বড় টুর্নামেন্ট।
সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, তাদের নতুন চালু হওয়া ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখানো হবে। পাশাপাশি ডিজিটাল দর্শকদের জন্য জি-ফাইভ অ্যাপেও থাকবে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা। চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, সংশ্লিষ্ট মহলের দাবি প্রায় ৩৩২ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব অর্জন করেছে সংস্থাটি। জানা গেছে, অন্য কোনও ভারতীয় সম্প্রচারকারী সংস্থা এত বড় অঙ্কের প্রস্তাব দেয়নি। গত কয়েক সপ্তাহ ধরেই ফিফা ও জি-র মধ্যে আলোচনা চলছিল, যা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর ফিফার চিফ বিজ়নেস অফিসার রোমি গাই বলেন, "ভারত বিশ্বের অন্যতম বড় ফুটবল বাজার। এখানকার দর্শকদের কাছে বিশ্বকাপকে আরও সহজলভ্য করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জি এন্টারটেনমেন্টের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে টেলিভিশন ও ডিজিটাল- দুই মাধ্যমেই কোটি কোটি দর্শকের কাছে পৌঁছনো সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, ভারতীয় ফুটবলপ্রেমীরা এবার আরও ভালো অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ উপভোগ করবেন।"
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - মধ্যপ্রাচ্যের চরম যুদ্ধ পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালীতে সামরিক ও কূটনৈতিক কৌশলের খবর সামনে এসেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় বহু বাণিজ্যিক জাহাজ গোপনে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই তালিকায় কি ভারতীয় পতাকাবাহী জাহাজও রয়েছে কি না।
বিভিন্ন আন্তর্জাতিক স্তরের প্রতিবেদন অনুযায়ী, বিগত ৩ সপ্তাহে ইরানকে সম্পূর্ণ অন্ধকারে রেখে অন্তত ৭০টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালীর সীমান্ত পার হয়ে গিয়েছে। এই সবকটি জাহাজই আমেরিকার সাহায্যে পার হয়েছে। সূত্রের খবর, পারস্য উপসাগরে প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার জন্য ওয়াশিংটন এক বিশেষ প্রযুক্তিগত কৌশলে এই বাণিজ্যিক তরীগুলোকে পথ দেখাচ্ছে। অভিযানের মূল চাবিকাঠি ছিল জাহাজগুলোর ‘ট্রান্সপন্ডার’ বন্ধ রাখা।
‘ট্রান্সপন্ডার’ হলো এক ধরনের স্বয়ংক্রিয় সংকেত আদান-প্রদানকারী বৈদ্যুতিন যন্ত্র। এটি বন্ধ থাকায় রাডারে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ইরানি সেনা এই জাহাজগুলোর অবস্থান চিহ্নিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্তাদের মতে, তেহরানকে বোকা বানিয়ে এই কাজ করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। সামান্য ভুল হলেই ইরানি বাহিনী টের পেয়ে জাহাজগুলোতে গোলাবর্ষণ শুরু করে দিতে পারে।
তবে এই ৭০টি জাহাজের তালিকায় কোন কোন দেশ রয়েছে ও সেগুলো কোথা থেকে কোথায় গিয়েছে তা খোলসা করেনি পেন্টাগন। বিশেষজ্ঞদের ধারণা, এই সময়ে একাধিক ভারতীয় জাহাজও ওই পথ ব্যবহার করেছে। তারা মার্কিন সেনার শরণাপন্ন হয়েছিল কি না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নরেন্দ্র মোদি সরকারও এই নিয়ে মুখ খোলেনি। তবে কিছুদিন আগে হরমুজে ভারতীয় পতাকাবাহী জাহাজের অবাধ যাতায়াতে এক গোপন কূটনীতির কথা ফাঁস করেছিল কেন্দ্র।
ভারতের জন্য এই জলপথ অত্যন্ত সংবেদনশীল। ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি করে না। তবে ভারতকে নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় ৫০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও কুয়েতের মতো দেশ থেকে দিনে প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ ব্যারেল তেল আসে। শুধু তাই নয়, ভারতের তরল প্রাকৃতিক গ্যাস বা সিএনজি চাহিদার প্রায় ৬০ শতাংশও এই পথে আমদানি করা হয়। এই কারণে হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। মার্কিন কর্তাদের ধারণা, সংশ্লিষ্ট জাহাজগুলো ওমানের কাছাকাছি কোনো রুট ব্যবহার করছে।
জাহাজ ও বন্দর মন্ত্রকের অধীন নৌপরিবহণ বিষয়ক পরিচালক ওপেশকুমার শর্মা বলেন, “হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের সঙ্গে কূটনৈতিক স্তরে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে নিরাপত্তা সংক্রান্ত কার্যপ্রণালী বা অগ্রাধিকার নির্ধারণের বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমাদের কাজ বিদেশমন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখা।”
৫০ হাজার শূন্যপদে নিয়োগের আশ্বাস শুভেন্দুর
দলের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ঋতব্রত
বুধবার মামলার শুনানির সম্ভাবনা
দীর্ঘ ১২ বছর পর ফের একসঙ্গে দেব-শুভশ্রী, ২০২৬ সালের পুজোর বড় আকর্ষণ হতে পারে এই ছবি
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হতেই কোচবিহার সদর মহকুমা শাসক দফতরে ভিড় জমালেন বহু মহিলা। সোমবার সকাল থেকেই আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য দফতরের চত্বরে দীর্ঘ লাইন দেখা যায়। প্রকল্পের আওতায় মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সূত্রের খবর, কোচবিহারে শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ...সোমবার কোচবিহার সদর মহকুমা শাসক দফতরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হয়।
প্রসঙ্গত, লক্ষীর ভান্ডার প্রকল্পের মহিলারা ১৫০০ টাকা পর্যন্ত সহায়তা পেতেন সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা করে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহের পরিবার তৈরি হয়েছে।
দল বিরোধী নেতাদের বিশ্বাসঘাতক বলে তোপ দাগলেন মমতা
নিউজ ডেস্ক, আমেরিকা: বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো ভারতীয় বংশোদ্ভূত যুবকের। মৃত ব্যক্তির নাম দাভে ফিজি। ঘটনায় প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের চালকও। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নববধূ জেসনি। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
কেরল-উৎপত্তি ফিজি পরিবারের সদস্য দাভে পেশায় একজন বাণিজ্যিক বিমানচালক। তিনি ‘ডেল্টা এয়ারলাইনস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। গত শুক্রবার জর্জিয়ার ডসনভিল শহরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দাভে ও জেসনির বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ অতিথি। বিয়ের পর নবদম্পতি হেলিকপ্টারে চেপে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে তাঁদের মধুচন্দ্রিমার সফরে যাওয়ার কথা ছিল।
কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের বুকে একটি বনাঞ্চলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাভে ও চালকের। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ সময় আটকে ছিলেন জেসনি। প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে আটলান্টার একটি হাসপাতালে ভর্তি করে। কী কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
এ প্রসঙ্গে দাভের বাবা জর্জ ফিজি জানান, ‘‘উড্ডয়নের আগে আবহাওয়া এবং কম দৃশ্যমানতা নিয়ে দাভে উদ্বেগ প্রকাশ করেছিল। ওর মতে, এমন পরিস্থিতিতে সাধারণত বিমান চালানো হয় না। তবে হেলিকপ্টারের পাইলট তাঁকে আশ্বস্ত করেছিলেন যে বেশি উচ্চতায় উড়লে সমস্যা হবে না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।’’
আগামী ১১ জুন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী
CID হাজিরা এড়িয়ে ১৫ দিনের সময় চেয়েছিলেন অভিষেক
মঙ্গলবার পথে নামছেন মমতা ব্যানার্জী
নিউজ ডেস্ক, আহমেদাবাদ : সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। এবার ভারতীয় দলের নীল জার্সিতে তাঁর অভিষেক কবে হবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। মাত্র ১৫ বছর বয়সেই অসাধারণ প্রতিভার পরিচয় দেওয়া এই তরুণকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
রাজস্থান রয়্যালসের হয়ে এবারের মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন বৈভব। যদিও তাঁর দল ফাইনালে উঠতে পারেনি, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন অনন্য। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁকেই ঘিরে ছিল বাড়তি আগ্রহ। ম্যাচ চলাকালীন গ্যালারিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহের পাশে বসে খেলা দেখতে দেখা যায় তাঁকে।
এই মরশুমে বৈভবের ব্যাট থেকেই এসেছে সর্বাধিক রান। ২৩৭ স্ট্রাইক রেট বজায় রেখে তিনি মোট ৭৭৬ রান সংগ্রহ করেন এবং জেতেন অরেঞ্জ ক্যাপ। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৮.৫০। পাশাপাশি টুর্নামেন্টে সর্বাধিক ৭২টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি।
শুধু অরেঞ্জ ক্যাপই নয়, মরশুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, সর্বোচ্চ স্ট্রাইক রেট এবং ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’-সহ একাধিক ব্যক্তিগত সম্মান অর্জন করেছেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই পাঁচটি ব্যক্তিগত পুরস্কার জিতে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিহারের এই প্রতিভাবান ওপেনার।
আইপিএল ফাইনাল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বৈভবের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এবারের আসর অত্যন্ত সফল হয়েছে এবং সমর্থকেরা দারুণভাবে উপভোগ করেছেন। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অভিনন্দন। বৈভব সূর্যবংশী একজন অসাধারণ ক্রিকেটার। ও জন্মগত প্রতিভাবান। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ওকে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে বিসিসিআই প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে। আন্তর্জাতিক ক্রিকেটে ওর বিকাশের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে বোর্ডের একটি সূত্রের দাবি, তরুণ ক্রিকেটারদের সঠিক সময়ে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়ার বিষয়ে নতুন পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার আওতায় বৈভব সূর্যবংশী বর্তমানে নির্বাচকদের নজরে রয়েছেন। সব কিছু ঠিক থাকলে আসন্ন কোনও দ্বিপাক্ষিক সিরিজেই ভারতীয় দলে তাঁর অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে।
স্বাধীনতার পর প্রথমবার তুফানগঞ্জ পেল মন্ত্রী; সাধারণ মানুষের লড়াইকে সঙ্গী করেই রাজনীতির শীর্ষে মালতি রাভা রায়।
একদিনের ব্যবধানে কেজি প্রতি রুপোর দরে বড় পরিবর্তন
মাসের প্রথম দিনেই ২৪, ২২ ও ১৮ ক্যারেট সোনার দরে নতুন হিসাব
বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১ জুন থেকেই চালু হল ফ্রি বাসযাত্রার পরিষেবা
৩ বিধায়ক স্বীকার করেছেন সই তাদের নয় দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুর ব্লকের ২১৩ নম্বর আইসিডিএস কেন্দ্রের মিড-ডে মিল প্রকল্পকে ঘিরে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সামনে এসেছে শিশুদের খাবারের মান ও রান্নার পদ্ধতি নিয়ে বিস্ময়কর অনিয়মের চিত্র। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুদের জন্য রান্না করা ভাতের চালের বস্তায় পোকা পাওয়া গেছে। পাশাপাশি ডাল ও সয়াবিনের বেশ কিছু প্যাকেটের মেয়াদও অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাবে রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক ও বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে তা পুড়িয়ে খাবার তৈরি করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক পোড়ানোর ফলে যে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়, তা শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
অভিযোগ আরও গুরুতর হয়েছে ডিম পরিবেশন নিয়েও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেদ্ধ ডিমের খোসা না ছাড়িয়েই তা তরকারিতে মিশিয়ে শিশুদের পরিবেশন করা হচ্ছিল।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক অপর্ণা সিং। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে কিছু পরিবারের শিশুদের মিড-ডে মিল থেকে বঞ্চিত করা হয়। তিনি দাবি করেন, তাঁর স্বামী বিজেপি সমর্থক হওয়ায় তাঁদের সন্তানকেও একসময় এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। পাশাপাশি মিড-ডে মিলের জন্য বরাদ্দ চাল অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগও তোলেন তিনি।
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রথমে আইসিডিএস কেন্দ্রের কর্মীরা মুখ খুলতে চাননি। পরে কেন্দ্রের এক দায়িত্বপ্রাপ্ত কর্মী প্লাস্টিক ব্যবহার করে ডিম সিদ্ধ করার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের আপত্তির পর ভবিষ্যতে আর প্লাস্টিক ব্যবহার করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
এ প্রসঙ্গে বারুইপুর পূর্ব ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দীপঙ্কর কর্মকার বলেন, “এ ধরনের খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিডিওর সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে।”
ঘটনার সত্যতা যাচাই ও দোষীদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর এলাকাবাসীর।
দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের
ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজের চিকিৎসায় ৪০ দিনের মধ্যেই উন্নতি মা-মেয়ের শারীরিক অবস্থায়